সহিংসতার প্রতিবাদ শাবি শিক্ষক সমিতির
দেশজুড়ে সহিংসতা, নাশকতা ও আন্দোলনের নামে পেট্রোল বোমায় নিরীহ মানুষ হত্যার প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে শিক্ষক নেতারা এই দাবি জানান।
মানবন্ধন পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে সমিতির সভাপতি অধ্যাপক কবির হোসেন ছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অধ্যাপক আখতারুল ইসলাম, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক আব্দুল গণি, অধ্যাপক তাজ উদ্দিন, সিন্ডিকেট সদস্য মো. ফারুক উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা দেশজুড়ে সহিংসতা, নাশকতা, শিক্ষা কার্যক্রম ব্যাহত করা, জাতীয় ও ব্যক্তিগত সম্পদের ক্ষতিসাধন, আন্দোলনের নামে সাধারণ মানুষকে হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
