সিরাজগঞ্জে অস্ত্রসহ যুবক আটক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্দুক ও দেশি অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, সোমবার ভোরে উপজেলার বালশাবাড়ি এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ অভিযান চালানো হয়।
আটক সিরাজুল ইসলাম (৩০) শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের আজমল হোসেনের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি তাজুল আরও বলেন, ভোরে বালশাবাড়ি এলাকায় মহাসড়কে টহলরত পুলিশ মোটরসাইকেল আরোহী তিন যুবকের গতিরোধ করে। এ সময় দুজন দ্রুত পালিয়ে গেলেও চালক সিরাজুল ইসলামকে আটক করা হয়।
পরে তার কাছে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে একটি দেশি বন্দুক (পাইপগান), এক রাউন্ড গুলি এবং পাঁচটি ধারালো অস্ত্র পাওয়া যায়।
ওই তিন যুবক মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় অস্ত্র আইনে থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি তাজুল।
