২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাটাইলে গ্রাম পুলিশ গুলিবিদ্ধ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন এক গ্রাম পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 10:51 AM

Updated : 22 Aug 2022, 11:43 AM

রোববার রাত সাড়ে ৯টার দিকে দিগড় ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় এ ঘটনায় আহত আবদুল কুদ্দুসকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘাটাইল থানার ওসি মোখলেছুর রহমান জানান, ঘটনাস্থলে কুদ্দুসের সঙ্গে ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনও ছিলেন। রাতে তারা একসঙ্গে মোটরসাইকেলে করে কদমতলী বাজার থেকে সাতাশ পাড়া এলাকায় নিজেদের বাড়ি ফিরছিলেন।

জাহাঙ্গীরের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভিটিপাড়ায় একদল দুর্বৃত্ত গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে কুদ্দুসের গায়ে গুলি লাগে।

প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই ঢাকায় পাঠানো হয় বলে জানান ওসি।