২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার

বিএনপি জোটের টানা অবরোধ ও হরতালে নাশকতার মামলায় নারায়ণগঞ্জের বন্দর পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ পনেছকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 09:16 AM

Updated : 22 Aug 2022, 11:43 AM

বন্দর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে বন্দর উপজেলার সালেহনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

ওসি বলেন, “গত ৫ ও ২৭ জানুয়ারি গাড়ি পোড়ানোর মামলার নূর মোহাম্মদ আসামি।”