২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জামসহ যুবক আটক

চট্টগ্রামের কোতোয়ালি থানার দেওয়ানবাজার এলাকা থেকে ভিওআইপি সরঞ্জামসহ একজনকে আটক করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 10:52 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে র‌্যাব-৭ এর অভিযানে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক ইমরান হোসেন (২৪) সাতকানিয়া উপজেলার বারঘোনা এলাকার নুরুল কবিরের ছেলে।

র‌্যাব-৭ এর স্টাফ ‍অফিসার সোহেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ান বাজারের ১৪৩ হোল্ডিং নম্বরের একটি ভবনে অভিযান চালিয়ে ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত ইমরানকে আটক করা হয়।

তার কাছ থেকে ছয়টি গেটওয়ে, চারটি মডেম, একটি রাউটার, ৯৫টি বিএসএম অ্যান্টেনা, তিনটি ল্যাপটপ ও দুই হাজার চারশ ৬৯টি বিভিন্ন টেলিফোন অপারেটরের সিমসহ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে জানান তিনি।  

আটক ইমরানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন সোহেল মাহমুদ।