২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাশকতায় অর্থায়ন’, গ্রেপ্তার চিকিৎসক

নাশকতায় অর্থ যোগানোর অভিযোগে ঝিনাইদহ সদর হাসপাতালের এক সিনিয়র কনসালটেন্টসহ দুই জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 06:55 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন সিনিয়র কনসাল্টেন্ট ডা. এ কে এম কামাল ও জেলা বিএনপির প্রচার সম্পাদক চাল ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, গ্রেপ্তার ডা. এ কে এম কামাল ও মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অবরোধ-হরতালে নাশকতা সৃষ্টিকারীদের অর্থ সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে।

তিনি বলেন, অভিযানে আরও ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে নাশকতার আশঙ্কায়।