২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় বাসে আগুন

বিএনপি জোটের টানা অবরোধ ও হরতালের মধ্যে পুরান ঢাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 06:28 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

রোববার বিকালে যাত্রীবেশী দুর্বৃত্তরা বংশাল মোড়ে বাসটিতে আগুন দেয় বলে ডিএমপির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মুহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানিয়েছেন। 

সদরঘাটগামী স্কাইলাইন পরিবহনের বাসটিতে তখন যাত্রী ছিল। তবে আগুন দেখে সবাই নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা আহাদুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল পৌনে ৫টার দিকে বাসটি বংশাল মোড় পার হওয়ার পরপরই এতে আগুন জ্বলে উঠে। যাত্রীরা সঙ্গে সঙ্গে নেমে পড়েন।”

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নীলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট বাসটির আগুন নেভায়।