২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা

মাগুরার শালিখা উপজেলায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 04:40 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

শালিখা থানার এসআই হাফিজ বাদী হয়ে রোববার দুপুরে এ  মামলা দুইটি দায়ের করেন।

মামলায় বিএনপি জামায়াতের ৩৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও ৪৫ জনকে আসামি করা হয়েছে।

শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, বিশেষ ক্ষমতা আইনে ও পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত পৃথক এ মামলা দুইটিতে প্রধান আসামি করা হয়েছে হামলার ঘটনার নেতৃত্বদানকারী শালিখা থানা বিএনপির যুগ্ম সম্পাদক নেসার উদ্দিন মেম্বারকে। 

মামলার আসামিদের মধ্যে উপজেলার সীমাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুদ্দিনকে আটক করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, শনিবার বিকালে সীমাখালী বাজারে বিএনপি-জামায়াত কর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা পুলিশের গাড়ি ভাংচুর ও  এক পুলিশকে পিটিয়ে আহত করে।