২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় সাংবাদিক হত্যা মামলার আসামি আটক

যশোরের শার্শা উপজেলায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাকাণ্ডের দুই বছর পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 04:20 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

শার্শা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, বৃহস্পতিবার বিকালে রামচন্দ্রপুর গ্রামের একটি বাসা থেকে এ মামলার অন্যতম আসামি উকিল মল্লিককে (৩৮) আটক হয়।

কাশিপুর গ্রামের বাসিন্দা মল্লিক দীর্ঘ দিন ধরে ভারতে পালিয়ে ছিলেন, কিছুদিন আগে গোপণে তার শ্বশুর বাড়িতে আসেন।   

“সম্প্রতি ভারত থেকে আসার গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।”

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উকিল মল্লিকের নামে শার্শা থানাসহ বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি তিনি।

২০১৩ সালের ১৫ জুন রাতে শার্শা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের কাশিপুর প্রতিনিধি জামাল উদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে কাশিপুর বাজারের একটি চায়ের দোকানে ৬/৭ জন মিলে কুপিয়ে হত্যা করে। খুনিরা তার পায়ের রগ কেটে দেয় ও চোখ তুলে নেয়।

চোরাচালান ও মাদক বিক্রি সংক্রান্ত একটি সংবাদ স্থানীয় পত্রিকায় প্রকাশিত হওয়ার পর থেকে ওই সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল।

এ হত্যা মামলায় সাত জনকে আসামি করা হয়। এদের মধ্যে মল্লিকসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।