সোনারগাঁওয়ে কভার্ডভ্যান চাপায় নিহত ২
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার টিপরদী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টিটু ও সুজন। তারা দুজনই বন্দর উপজেলার ইস্পাহানি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের টিপরদী এলাকায় দ্রুতগামী কভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন টিটু।
আহত আরোহী সুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
