২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বগি উদ্ধার, ট্রেন চলাচল ফের শুরু

সাড়ে চারঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 09:05 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

ঘোড়াশাল স্টেশন মাস্টার মোখলেছুর রহমান জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর রাত সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঢাকা থেকে রিলিফ ট্রেন এনে উদ্ধার করা হয়।

এর আগে রাত ৮টার দিকে নরসিংদীর ঘোড়াশালে সিলেটগামী কালনী এক্সপ্রেসে ট্রেনের একেবারে শেষের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে ওই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান পলাশ থানার ওসি মো. শাহাদাত হোসেন।