ঢাবিতে ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত
বিএনপি জোটের অবরোধের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতবোমা বিস্ফোরণে এক রিকশাচালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনের সড়কে এঘটনা ঘটে।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যায় একটি ককটেল বিস্ফোরণে এক রিকশাচালক আহত হয়েছেন। তার ডান কাঁধের উপরে জখমের চিহ্ন রয়েছে।”
আহত শাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
