২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টে নতুন রেজিস্ট্রার

জেলা ও দায়রা জজ পদমর্যাদার কর্মকর্তা সৈয়দ আমিনুল ইসলামকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 06:39 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার নিয়োগের কথা জানানো হয়।

আমিনুল ইসলাম বর্তমানে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে যুগ্ম-সচিব পদে দায়িত্ব পালন করছেন। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক পদেও রয়েছেন তিনি।

চলতি মাসেই সুপ্রিম কোর্টের নিবন্ধক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল ফরিদ আহমেদ শিবলীকে। বৃহস্পতিবার তিনি হাই কোর্টের অতিরিক্ত বিচারক হিসাবে শপথ নেয়ার পর পদটি শূন্য হয়।

এরপরই রেজিস্ট্রার পদে নিয়োগের কথা জানিয়ে এই বিজ্ঞপ্তি দেয় মন্ত্রণালয়। প্রধান বিচারপতির ইচ্ছা অনুসারে এই নিয়োগ হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

মন্ত্রণালয়ের অপর এক বিজ্ঞপ্তিতে কুমিল্লার বিশেষ জজ (জেলা জজ) মো. যাবিদ হোসেনকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার পদে নিয়োগের কথা জানানো হয়েছে।