২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পলাতক জামায়াত নেতার বাসার মালামাল জব্দ

আদালতের নির্দেশে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর এক নেতার বাসার মালামাল জব্দ করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 02:23 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

বাকলিয়া থানার ওসি মো. মহিসন জানান, বৃহস্পতিবার দুপুরে নগরীর বাকলিয়া থানার রসুলবাগ খাল পাড় এলাকায় মহানগর জামায়াতের নায়েবে আমির আহসানউল্লাহর বাসা থেকে মালামাল জব্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, ২০১২ সালের ৯ নভেম্বর নগরীর ২ নম্বর গেইট এলাকায় পুলিশের ওপর হামলা ও ভাংচুরের ঘটনায় করা একটি মামলার প্রধান আসামি আহসানউল্লাহ।

"আসামি পলাতক থাকায় আদালত তার বাসার মালামাল জব্দের নির্দেশ দিয়েছেন। আদালতের এ সংক্রান্ত আদেশের কপি জানুয়ারি মাসে আমরা পাওয়ার পর আজ তা বাস্তবায়ন করা হল।"

বন্দরনগরী চট্টগ্রামে নাশকতার ঘটনায় জড়িত কোনো জামায়াত নেতার মালামাল জব্দের ঘটনা এই প্রথম।

জামায়াত নেতা আহসানউল্লাহ এর আগে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে পুলিশের ওপর হামলা, ভাংচুর ও বিস্ফোরণের ঘটনায় করা আরও একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।