২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে গুলি করে দুই নাশকতাকারীকে আটক

ময়মনসিংহে নাশকতা চালানোর সময় গুলি করে দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ককটেল ও পেট্রোল বোমা জব্দ করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 01:04 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

কোতোয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম জানান, বুধবার গভীর রাতে শহরতলীর খাগডহর বাইপাস মোড়ে যানবাহনে অবরোধ সমর্থকদের বোমা হামলার চেষ্টার সময় গুলির ঘটনা ঘটে।

আটক মেহেদী ও শরীফ মোল্লাকে বিএনপির কর্মী বলে দাবি করেছেন ওসি।

“অবরোধ সমর্থকরা ওই এলাকায় নাশকতা চালানোর চেষ্টার এক পর্যায়ে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি করলে মেহেদী ও শরীফ আহত হয়। অন্য পালিয়ে যায়।

আটকদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।