২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে আ. লীগকর্মী হত্যায় গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগকর্মী আনোয়ার হোসেন হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 06:25 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, উপজেলার তাড়াইল এলাকার মোহাম্মদ ইলিয়াছ মিয়ার ছেলে রহমত উল্লাহ (২৫), ফজলুল হকের ছেলে আলম মিয়া (২৮) ও বিরাবের মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল করিম (৬০)।

সোমবার মধ্যরাতে কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, চুরির অভিযোগে বিরাবের হানিফা মিয়া নামে এক যুবককে সালিশে শাসন করায় ক্ষিপ্ত হয়ে আরও ৪/৫ জনকে নিয়ে সোমবার রাত ১২টার দিকে আনোয়ার হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হানিফ।

গ্রেপ্তার আলম মিয়া ও রহমত উল্লাহ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পলাতক হানিফা মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।