২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার দায়ে নেত্রকোণায় একজনের যাবজ্জীবন

নয় বছর আগে এক নারীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সাজা দিয়েছে নেত্রকোণার আদালত।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 01:13 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল আলম প্রদীপ।

বুধবার সকালে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বিচারক মো. আব্দুল হামিদ।

সাজাপ্রাপ্ত জামাল মিয়া (৩৫) নেত্রকোণা পৌর শহরের কাটলী এলাকার বাসিন্দা।

সরকার পক্ষের আইনজীবী সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একই এলাকার বাসিন্দা রাবেয়া বেগমের (৬৫) মেয়েকে পছন্দ করতেন জামাল। কিন্তু এতে রাবেয়া বাধা দিলে তাদের মধ্যে বিরোধ বাধে। এর জেরে ২০০৬ সালের ১৭ জুন রাতে রাবেয়াকে ছুরিকাঘাতে খুন করে জামাল।

পরদিন ১৮ জুন রাবেয়ার ছেলে মানিক মিয়া নেত্রকোণা মডেল থানায় মামলা করেন।

দুই মাস পরে ২৭ অগাস্ট আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।