২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০১৩ সালের বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 08:09 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

মঙ্গলবার বিকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে বিচারপতিদের প্রতিনিধি দল বঙ্গভবনে যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ।

সাক্ষাতের সময় প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।

বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এ সময় বলেন, নতুন বেঞ্চ গঠন ও বেঞ্চ পুনর্গঠন করে সুপ্রিম কোর্ট আদালতের কার্যক্রম এবং মামলা নিষ্পত্তির কাজ করছে।

প্রতিনিধি দল এ সময় বিচারকদের আবাসন ও প্রশিক্ষণ কার্যক্রম নিয়েও রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন।

রাষ্ট্রপতি এসময় তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে প্রতিনিধি দলকে বার্ষিক প্রতিবেদন দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

প্রতিনিধি দলে ছিলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি তারিক উল হাকিম, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি নাইমা হায়দার, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ফরিদ আহমেদ শিবলী।