চাঁদপুরে বিস্ফোরক উদ্ধার
চাঁদপুর শহরে তিন কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে শহরের পুরানবাজার রিফিউজি কলোনি ক্যাম্প ক্লাবে এ অভিযান চালানো হয়।
পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পদির্শক (এসআই) মো. মাহবুব মোল্লা জানান, গোপন সংবাদ পেয়ে রিফিউজি কলোনি ক্যাম্প ক্লাবে অভিযান চালানো হয়।
এ সময় পরিত্যক্ত অবস্থায় প্রায় সাড়ে তিন কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
এ ঘটনায় কেউ আটক হয়নি জানিয়ে তিনি বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য এসব বিস্ফোরকদ্রব্য আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
