২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ট্রাকচাপায় নির্মাণ শ্রমিক নিহত

ফেনীতে ট্রাকচাপায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 06:18 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

নিহত মোহাম্মদ শহিদ (২৬) সদর উপজেলার হাজির বাজার গোবিন্দপুর গ্রামের নুরুল করিমের ছেলে।

সোমবার সকালে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ওই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা।

তিনি বলেন, রোববার মধ্যরাতে শহরের কালিপাল এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক মোহাম্মদ শহিদকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। সোমবার সকালে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা পুলিশের অনুমতি নিয়ে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য বাড়ি নিয়ে গেছে বলেও জানান তিনি।