২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক জন নিহত ও চালকসহ চারযাত্রী আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 08:42 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

রোববার বিকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান মোহাম্মদ (৬০) কামারখন্দ উপজেলার জয়েন বড়ধুল গ্রামের বাসিন্দা। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার এসআই দয়াল ব্যানার্জি জানান, বিকাল ৫টার দিকে কড্ডার মোড়ে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশাটির এক যাত্রী নিহত এবং চালকসহ চারজন আহত হন বলে জানান তিনি।