২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিটুনি খেয়ে পালাল বোমাবাজ

হাতবোমা নিক্ষেপ করে ধরা পড়েও পুলিশের হাত ফসকে পালিয়ে গেছেন হরতাল সমর্থক এক যুবক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 06:38 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

রোববার বিকালে নগরীর চকবাজার থানার গোল পাহাড় এলাকায় এ ঘটনা  ঘটে।

চকবাজার থানার ওসি আতিক আহামেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে ৪টার দিকে মোটর সাইকেলে করে দুই যুবক ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা এক যুবককে ধরে পিটুনি দেয়।

তবে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগে ওই যুবক পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোলপাহাড় মোড় এলাকাটি পাঁচলাইশ ও চকবাজার থানার মাঝামাঝি হওয়ায় পুলিশ যেতে দেরি করে। আর এই সুযোগ কাজে লাগিয়ে পালিয়ে যায় ওই যুবক।


ওই যুবককে আটকে নগরীতে অভিযান চলছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) শাহ মোহাম্মদ আব্দুর রউফ।