২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের গাড়ি চালকদের অগ্নি-নির্বাপণ প্রশিক্ষণ

বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালে গাড়িতে পেট্রোল বোমায় অগ্নিকাণ্ডের ক্ষেত্রে রক্ষা পাওয়ার জন্য নিজেদের গাড়িচালকদের দ্রুত আগুন নেভানোর প্রশিক্ষণ দিয়েছে কুষ্টিয়া পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 04:05 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

রোববার কুষ্টিয়া পুলিশ লাইনের ইন-সার্ভিস টেনিং সেন্টারে প্রশিক্ষণ শেষে জেলা পুলিশের ৩০ জন গাড়ি চালককে একটি করে অগ্নি-নির্বাপণ যন্ত্র দেওয়া হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার প্রলয় চিসিম।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ পরিদর্শক সাজাহান সিরাজ পুলিশ সদস্যদের এ প্রশিক্ষণ দেন।

পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, সারাদেশে বিভিন্ন যানবাহনে অগ্নিকাণ্ডের পাশাপাশি পুলিশের গাড়িতেও পেট্রোল বোমা মেরে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এ কারণে নিজেদের গাড়িতে আগুন লাগলে তা দ্রুত কীভাবে নেভাতে হয় সেই বিষয়ে চালকদের হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

</div>  </p>