২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পেট্রোল বোমায় দগ্ধ আরও একজনের মৃত্যু

বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে গাইবান্ধায় বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ আরও একজন মারা গেছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 03:28 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আটজনে।

নিহত আবুল কালাম (৪০) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা চণ্ডিপুর গ্রামের বাসিন্দা।

রোববার বেলা সোয়া ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক মারুফুল ইসলাম জানিয়েছেন।

শুক্রবার রাত ১১টার দিকে গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে যাত্রীবাহী ওই বাসে পেট্রোল বোমা ছোড়ে অবরোধ সমর্থকরা। ঘটনার রাতেই পাঁচজন মারা যান। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুজন।

সুন্দরগঞ্জ উপজেলার সীচা এলাকা থেকে ৪০/৫০ জন যাত্রী নিয়ে নাপু পরিবহনের বাসটি ঢাকায় যাচ্ছিল।

এক মাসের বেশি সময় ধরে চলা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধে যানবাহনে ছোড়া পেট্রোল বোমায় পুড়ে এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

পুরনো খবর:

গাইবান্ধা ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৭