২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পদযাত্রা-সমাবেশে হত্যার প্রতিবাদ

সন্ত্রাস-নাশকতা ও মানুষ হত্যা বন্ধে চট্টগ্রামে সমাবেশ ও পদযাত্রা করেছে পেশাজীবীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 10:20 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

শনিবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত সমাবেশ থেকে বক্তারা যে কোন মূল্যে নিরীহ মানুষ হত্যা-তাণ্ডব-সন্ত্রাস-নৈরাজ্যকারীদের দমনে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।

সমাবেশে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন বলেন, সন্ত্রাসী বোমাবাজদের বিরুদ্ধে গণ-প্রতিরোধ গড়ে তুলতে হবে। সারা বিশ্ব আজ বাংলাদেশের সন্ত্রাসীদের ধিক্কার জানাচ্ছে।

সংগঠন সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ যে কোন মূল্যে নিরীহ মানুষ হত্যা রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অ্যধাপক ড. গৌতম বুদ্ধ দাশ, চবি উপ-উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, অধ্যাপক  ড.গাজী সালেহউদ্দিন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রামের সাবেক সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন, বিএমএ চট্টগ্রাম সভাপতি ডা. মুজিবুল হক খান, চবি শিক্ষক সমিতির সভাপতি ড. বেনু কুমার দে।

চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মোহাম্মদ সাহাবুদ্দিন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য আবৃত্তিকার রণজিত রক্ষিত, নারী নেত্রী নুরজাহান খানও সমাবেশে যোগ দেন।

এছাড়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়।