কারওয়ান বাজারে অগ্নিকাণ্ড
রাজধানীর কারওরান বাজারে একটি ভবনে লাগা আগুন আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী।
আগুনে হতাহতের কোনো খবর মেলেনি।
দমকল বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা ভজন কুমার সরকার বলেন, “শনিবার বেলা সোয়া ৬টায় পেট্রো সেন্টারের পাশের ‘কাব্যকস’ মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে।”
দমকল বাহিনীর আটটি ইউনিট আগুন নেভাতে কাজ করে সেখানে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতিরও পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
