চট্টগ্রামে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত ও শিবিরের মোট ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অবরোধে নাশকতা রোধে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড, জোরারগঞ্জ, হাটহাজারী, সাতকানিয়া ও লোহাগাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার হওয়াদের মধ্যে সাত জন জামায়াতের ইসলামীর, সাত জন ইসলামী ছাত্র শিবিরের এবং ১১ জন বিএনপির কর্মী।
গ্রেপ্তার হওয়ারা বিভিন্ন সময় নাশকতার সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি।
