২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ১০ বসতবাড়ি ভস্মীভূত, দগ্ধ ৪

কক্সবাজার শহরে অগ্নিকান্ডে ১০টি বসতবাড়ি ভস্মিভূত হয়েছে। এতে অগ্নিদগ্ধ হন চার জন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 04:13 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

শুক্রবার দুপুরে কবরস্থান পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

দগ্ধদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের অপারেশন কর্মকর্তা আব্দুল মজিদ জানান, একটি বাড়ির চুলায় নতুন গ্যাস সিলিন্ডারের সংযোগ দেওয়ার সময় আগুন ধরে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধরা হলেন পারভেজ (২০), সেলিম (৩৫), রিপন শর্মা (২৮) ও শাহেদ (১৬)। এরা সবাই শহরের দক্ষিণ বাহারছড়ার কবরস্থান পাড়ার বাসিন্দা।

আব্দুল মজিদ আরও জানান, আগ্নিকান্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন চৌধুরী জানান, দগ্ধদের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।