২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় ট্রাকে আগুন

বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে পুরান ঢাকায় বৃহস্পতিবার রাতে একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 10:47 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

রাত সোয়া ১০টার দিকে নয়া বাজারে কাগজবাহী ওই ট্রাকে আগুন দেওয়া হয় বলে কোতোয়ালি থানার এসআই রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

ট্রাকটি থেমে ছিল, এর মধ্যে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।

এই আগুনে কারও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গত ৫ জানুয়ারি ধরে ২০ দলের লাগাতার অবরোধের মধ্যে প্রায় প্রতিদিনই বিক্ষিপ্তভাবে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। নাশকতায় এক মাসে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে।