২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্রদল নেতা গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 08:41 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার কামরুল হাসান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও নগরীর মেহেরচন্ডীর কড়াইতলা এলাকার বাসিন্দা।

মহানগর ডিবি পুলিশের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একাধিক মামলার আসামি কামরুলকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রেপ্তার করা হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়ে যাওয়ার আগে কামরুলের বাড়িতে তল্লাশি চালানোর সময় পুলিশ তাকে বেধড়ক মারধর করেছে।