২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ককটেলে আহত দুই রিকশাচালক

অবরোধ-হরতালের মধ্যে বন্দরনগরী চট্টগ্রামের পাহাড়তলি ও বহদ্দারহাট এলাকায় বোমাবাজির ঘটনায় দুই রিকশাচালক আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 10:58 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

বুধবার রাতে পাহাড়তলি থানার কনকা সিএনজি ফিলিং স্টেশনের সামনে ককটেল ফাটানো হলে রিকশাচালক আবুল কাশেম (৫০) আহন হন।

আর কাছাকাছি সময়ে বহদ্দারহাট এলাকায় আহত হন দেলোয়ার হোসেন (২৫) নামে আরেক রিকশাচালক।  

তাদের দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।”

চান্দগাঁও থানার ওসি আব্দুর রউফ জানান, বহদ্দারহাট মোড়ে ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।