২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় এসপি অফিসের সামনে বোমা বিস্ফোরণ

খুলনা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুস্কৃতকারীরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 10:22 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

খুলনা সদর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে দুস্কৃতকারীরা এসপি অফিসের সামনের গ্যারেজে টিনের ছাউনির উপর একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

ঘটনার সময় পেশাগত কাজে ফুলতলায় ছিলেন বলে জানিয়েছেন খুলনার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ।

গত ২৯ জানুয়ারি রাতে খুলনার রেঞ্জ ডিআইজি এস এম মনিরুজ্জামানের বাসার সামনে একটি এবং ৩১ জানুয়ারি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝির অফিস কক্ষের সামনে ২টি হাতবোমা হামলার ঘটনা ঘটে।