২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়িচাপায় শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় কভার্ডভ্যান চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 07:03 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

মঙ্গলবার বন্দর থানার সল্টগোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।  

নিহত জয়নাল আবেদীন (৩৫) চট্টগ্রাম বন্দরের শ্রমিক ছিলেন।

বন্দর থানার এসআই বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে সল্টগোলা এলাকায় একটি কভার্ড মোড় ঘোরানোর সময় পেছনের অংশে ধাক্কা লেগে মাথায় আঘাত পান জয়নাল।

গুরুতর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সোয়া ৩টার দিকে জয়নালকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনাকবলিত কভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান এসআই বাবুল আক্তার।