২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে জ্বালাও-পোড়াও বন্ধের দাবি মুক্তিযোদ্ধাদের

হরতাল-অবরোধসহ সব ধরনের নাশকতা ও জ্বালাও-পোড়াও বন্ধের দাবিতে মানববন্ধন ও শোভাযাত্রা করেছেন শেরপুরের মুক্তিযোদ্ধারা।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 05:50 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

মঙ্গলবার শহরের চকবাজার এলাকায় শহীদ মিনারে শেরপুর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন শেষে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে মুক্তিযোদ্ধা এ কে এম জিন্নাত আলী, মোয়াজ্জেম হোসেন, তালাফতুফ হোসেন মঞ্জু, শেরপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ উপস্থিত ছিলেন।