স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে নীলফামারীর একটি আদালত।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম সদর উপজেলার বাড়াইবাপাড়া গ্রামের মৃত আলিজান মিয়ার ছেলে।
হত্যার দিন থেকেই আবুল কাশেম পলাতক বলে জানিয়েছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অক্ষয় কুমার রায়।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর রাতে আবুল কাশেম তার দ্বিতীয় স্ত্রী বেগমকে হত্যা করে বাড়ির পাশের বাঁশঝাড়ে মাটি চাপা দিয়ে রাখে।
ওই ঘটনায় বেগমের বড়ভাই ইয়াসীন আলী বাদী হয়ে ২৩ সেপ্টেম্বর নীলফামারী থানায় কাশেমকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
