২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 04:30 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে ইদিলপুর ইউনিয়নের মহিপুর গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত গোলাপী রানি (৩০) ওই গ্রামের অতুল কুমারের স্ত্রী ও গাইবান্ধা সদরের কলেজ পাড়া গ্রামের দিলীপ সরকারের মেয়ে।

এ ঘটনায় গোলাপীর বড় ভাই রতন সরকার বাদী হয়ে মঙ্গলবার সকালে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

মামলার বরাত দিয়ে ওসি বলেন, অতুল কুমারের সঙ্গে দুই বছর আগে গোলাপীর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে গোলাপীর উপর নির্যাতন করত  স্বামী ও তার পরিবারের লোকজন।

সোমবার বিকালে অতুল টাকা আনার  জন্য গোলাপীকে তার বাবার বাড়ি যেতে বলে। এতে গোলাপী রাজি না হওয়ায় তাকে মারধর করে এবং এর ফলে তার মৃত্যু হয়।