২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ২১

নাশকতায় জড়িত অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 02:53 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ অভিযান চলে বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান।

হরতাল-অবরোধে গাড়ি ভাংচুর, পেট্রোল বোমা নিক্ষেপসহ বিভিন্ন ধরনের নাশকতায় এদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ পুলিশের।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশে অবরোধের ডাক দেওয়ার পর প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে।

৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ এবং এর মধ্যে কয়েক দফায় ডাকা হরতালের মধ্যে  সহিংসতায় এ পর্যন্ত অর্ধ শতাধিক মানুষের জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মারা যান।

রোববার রাতেও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ২৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

নাশকতাকারীদের ধরিয়ে দিতে পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে পুরস্কারও ঘোষণা করা হয়েছে।