২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইল পৌর মেয়র বরখাস্ত

জেল হাজতে থাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী মন্ডলকে নড়াইল পৌরসভা মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 09:27 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

রোববার (১ ফ্রেরুয়ারি) এ সংক্রান্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি পত্র নড়াইল পৌরসভায় পৌছেছে বলে জানান পৌরসভার সচিব মো. ওহাবুল আলম।

ওহাবুল আলম জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সচিব (পৌর-১) কাজী আসাদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।

আদেশে মেয়র প্যানেল-১ ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল মোস্তকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

আদেশের বরাত দিয়ে তিনি জানান, মেয়র জুলফিকার আলী মন্ডলের বিরুদ্ধে নড়াইল সদর থানার একটি মামলায় (নং-২৬ তারিখ ২৭-১০-২০১৩) অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়া এবং একই সঙ্গে সদর থানার মামলায় (নং ১৩ তারিখ ১১-০১-১৫) গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় তার দ্বারা মেয়রের দায়িত্ব পালন করা সম্ভব নয়।