পরিসংখ্যান ব্যুরোতে নতুন মহাপরিচালক
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালকে ওএসডি করে সেখানে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মুজিবুর রহমান হাওলাদারকে বিবিএসের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।
একই আদেশে বিবিএস মহাপরিচালক গোলাম মোস্তফা কামালকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এছাড়া জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের (ফইজ-৩) প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব এ কে এম সাইফুল ইসলাম চৌধুরীকে ওএসডি এবং বিমান মন্ত্রণায়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
আলাদা আদেশে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) পরিচালক (এইচআর) যুগ্ম-সচিব মোহাম্মদ শাফায়েত হোসেনকে নৌ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
