ফেনীতে পেট্রোল বোমাসহ গ্রেপ্তার ১
ফেনী শহরে পেট্রোল বোমাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে এস এস কায়সার সড়কের একটি বাড়ি থেকে গ্রেপ্তার মোহাম্মদ আজিম (৩২) পশ্চিম ডাক্তার পাড়ার ফরিদ আহম্মদের ছেলে।
মোহাম্মদ আজিম এলাকায় পেট্রোল আজিম নামে পরিচিত বলে পুলিশ জানিয়েছে।
তিনি আরও জানান, আজিমের বিরুদ্ধে অন্তত ৬/৭ বিস্ফোরক মামলা রয়েছে। বোমা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
