২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানার খাবারে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

কুমিল্লায় একটি কারখানায় বার্ষিক ভোজ অনুষ্ঠানের বিরানী খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশতাধিক শ্রমিক।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2015, 09:22 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

শনিবার দুপুর পর্যন্ত অসুস্থ শ্রমিকদের মধ্যে ২৭ জনকে কুমিল্লা জেনারেল হাসপাতালে এবং ৩৮ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ধ্যায় কুমিল্লা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুজিবুর রহমান বলেন, খাদ্যে বিষক্রিয়ায় শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে জেনারেল হাসপাতালে ২৭ জন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জনকে ভর্তি করা হয়েছে।

গত বৃহস্পতিবার কুমিল্লা বিসিক শিল্প নগরীর ফরিদ ফাইবার ফ্যাক্টরিতে বার্ষিক ভোজ অনুষ্ঠানে শ্রমিকদের বিরানী খাওয়ানো হয়। বিরানী খাওয়া শ্রমিকরা শুক্রবার থেকে অসুস্থ হতে শুরু করেন। শনিবার দুপুর থেকে গুরুতর অসুস্থ শ্রমিকরা হাসপাতালে ভর্তি হতে থাকেন।

ফরিদ ফাইবারের স্বত্ত্বাধিকারী ইউসুফ জামিল লিটন বলেন, বছরে কয়েকবার তারা শ্রমিকদের জন্য খাবারের আয়োজন করেন, কখনও এমন সমস্যা হয়নি।