২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধভাবে ভারত যাওয়ার সময় আটক ১৬

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে নারী ও শিশুসহ ১৬ জনকে আটক করেছে  বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 09:46 PM

Updated : 25 Apr 2022, 12:55 PM

বৃহস্পতিবার বেনাপোলের পুটখালি সীমান্তের বালুর মাঠ এলাকা থেকে এদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে আট শিশু, ছয়জন নারী ও দুইজন পুরুষ রয়েছে। এদের সবার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বেদে পল্লীতে।

বিজিবির পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে বলেন, দালালরা  মিথ্যা প্রলোভন দেখিয়ে এদেরকে ভারতে পাচার করছে এমন খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালায়। এ সময় পুটখালি সীমান্তের চরের মাঠ থেকে তাদের আটক করা হয়।

এ ব্যাপারে মামলার পর আটককৃতদের বেনাপোল পোর্ট থানা হস্তান্তর করা হয়েছে বলে বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান।