২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে তুলার গুদামে অগ্নিকাণ্ড

ফেনীতে একটি তুলা গুদামে অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 08:34 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার আমিন বাজারে নুরুল আমিনের তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গুদামের মালিক মাঈনুল হাসান রুবেল বলেন, সন্ধ্যা সোয়া ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। মুহূর্তে আগুন চারটি গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে তুলা, তুলা তৈরির উপকরণ ও ৫/৬টি মেশিনসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আগুন নেভাতে গিয়ে আনোয়ার হোসেন নামে এক শ্রমিক আহত এবং আগুনে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ফেনী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার জাহাঙ্গির আলম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড়ঘণ্টা চেষ্টা করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।