২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরে বোমা উদ্ধার

বেনাপোল স্থলবন্দর থেকে একটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 08:56 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বুধবার বিকালে বন্দরের ৬ নম্বর পণ্যাগারের পাশে হাতবোমাটি পাওয়া যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বন্দরে নাশকতার জন্য বোমাটি রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থলবন্দরের অভ্যন্তরে একটি হাতবোমা পড়ে থাকতে দেখে বন্দর নিরাপত্তাকর্মীরা থানায় খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে থানায় নিয়ে নিষ্ক্রিয় করে।

বোমাটি কারা, কী উদ্দেশ্যে রেখেছিল পুলিশ তা খতিয়ে দেখছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান।