২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সংঘর্ষে আহত ১৬, বাড়ি ভাংচুর

বাগেরহাটের চিতলমারীতে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 05:15 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বুধবার সকালে এ সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অন্তত ১২টি বসতবাড়ি ভাংচুর করা হয়।

চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, কলাতলা ইউনিয়নের রহমতপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে শাহজাহান ও এমদাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

সকাল ৯টার দিকে এমদাদুল হক শেখ ও শাহজাহানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুই পক্ষ দেশি অস্ত্রসস্ত্র ব্যবহার করে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানান চিতলমারীর এই পুলিশ কর্মকর্তা।

এমদাদ পক্ষে আহতরা হলেন- এমদাদুল হক শেখ, নাজমুল, জাকার আলী, বাদশা মাস্টার, ইউনুস মীর, আরিফ শেখ, হায়াত আলী, হাসিব শেখ, বাবুল শেখ, জাকার বিশ্বাস, দুলাল শেখ, মিলি বেগম এবং সাজ্জাদ।

শাহজাহান পক্ষের আহতরা হলেন- ফিরোজ শেখ, সাজ্জাদ হোসেন ও রফিকুল ইসলাম।

আহতদের চিতলমারী এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।