২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কাভার্ড ভ্যান চাপায় রিকশাযাত্রীর মৃত্যু

চট্টগ্রাম নগরীতে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত রিকশার সংষর্ষে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 09:20 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বন্দর থানার নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল শেখ (৩৫) ফেনী জেলা দাগনভূঁইয়ার আবদুল মালেকের ছেলে।

আবদুল একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।

এঘটনায় আহত হয়েছেন রিকশা চালক কাউছার।

বন্দর থানার এসআই মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিমতলা বিশ্বরোড মোড়ে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান রিকশাটিকে সামনে থেকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

এসআই আলমগীর বলেন, কাভার্ড ভ্যান বা চালক কাউকে আটক করা যায়নি। আহত রিকশা চালক কাউছার স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে আবদুল শেখকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকি‍ৎসক তাকে মৃত ঘোষণা করেন।