২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

বগুড়ার শাজাহানপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন, আহত হন অন্তত সাত জন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 06:51 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

সোমবার বিকালে উপজেলার জামালপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান, বিকাল সাড়ে ৫টার দিকে গাইবান্ধাগামী একটি বাসের সঙ্গে ঢাকাগামী কয়লা বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।