২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরযাত্রী বাসে বোমা হামলা, শিশুসহ আহত ৪

বিরোধী ২০ দলীয় জোটের অবরোধের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বরযাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের হাতবোমা হামলায় শিশুসহ চারজন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 11:55 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

রোববার রাত সাড়ে ৯টার দিকে পটিয়ার কলেজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রিপন ধর (৩৫), তার স্ত্রী মুন্নী ধর (৩০) ও ছেলে দীপায়ন ধরকে (৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি পটিয়ার গোবিন্দরখীল এলাকায়।

পটিয়া থানার ওসি কেফায়েত উল্লাহ জানান, বরযাত্রী নিয়ে পটিয়া থেকে একটি  বাস চট্টগ্রাম যাচ্ছিল। পথে বাস লক্ষ্য করে হাতবোমা ছোড়ে দুর্বৃত্তরা।