দিনাজপুরে আলু বোঝাই দুই ট্রাকে আগুন
বিএনপি-জামায়াত জোটে লাগাতার অবরোধে চলমান সহিংসতার মধ্যে দিনাজপুরে দুটি আলু বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
কোতোয়ালি থানার ওসি এসএম খালেকুজ্জামান জানান, রোববার দুপুরে শহরের বাইপাস সড়কে একটি এবং আগের রাতে সদর উপজেলার ফার্মহাট এলাকায় দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কে আরেকটি ট্রাকে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, দুপুরে শহরের বাইপাস সড়কের পাশে দাঁড়ানো আলু বোঝাই একটি ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তা ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় ট্রাকের সামনের অংশসহ কয়েক বস্তা আলু পুড়ে যায়।
ফার্মহাট এলাকার আগুনেও ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা খালেকুজ্জামান।
