২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারিতে পুড়ল ৩৮ ঘর

চট্টগ্রামের হাটহাজারি উপজেলায় ৩৮টি ঘর আগুনে পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 11:55 AM

Updated : 22 Aug 2022, 11:30 AM

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পবন তালুকদার জানান, রোববার ভোর ৫টার দিকে উপজেলার শায়েস্তা খাঁ পাড়ার আলী আহমদ মেম্বার বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে হাটহাজারি ও বায়েজিদ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভাতে গিয়ে আবু জাফর (৩২) নামে হাটহাজারি ফায়ার স্টেশনের এক সদস্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পবন তালুকদার জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এসব ঘরের বাসিন্দাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান পবন।